রিটার্ন ও রিফান্ড
সর্বশেষ হালনাগাদ: ১৩ আগস্ট ২০২৬
এক্সচেঞ্জের শর্ত
ড্যামেজ/ভুল পণ্যে ৭ দিনে এক্সচেঞ্জ। হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
যা লাগবে
- অর্ডার আইডি
- প্যাকেট খোলার সময়ের ছবি বা ভিডিও
- কাপড় কাটা বা সেলাই করা হয়নি — এই শর্ত
খরচ কে দেবে
ভুলটি আমাদের হলে রিটার্নের কুরিয়ার খরচও আমরা দেব। রঙ বা ডিজাইন পছন্দ হয়নি — এই কারণে এক্সচেঞ্জ প্রযোজ্য নয়, কারণ ছবিগুলো ফিল্টার ছাড়া তোলা।
রিফান্ড
এক্সচেঞ্জ সম্ভব না হলে ৫ কর্মদিবসের মধ্যে bKash/Nagad-এ সম্পূর্ণ টাকা ফেরত।