শিপিং পলিসি
সর্বশেষ হালনাগাদ: ১৩ আগস্ট ২০২৬
ডেলিভারি সময়
ঢাকার ভেতরে ১–৩ কর্মদিবস। ঢাকার বাইরে ৩–৫ কর্মদিবস। অর্ডার কনফার্ম হওয়ার পর থেকে সময় গণনা শুরু।
ডেলিভারি চার্জ
- ঢাকা মেট্রো — ৳80
- ঢাকার বাইরে (সাভার, কেরানীগঞ্জ, আশুলিয়া, ধামরাই, হেমায়েতপুরসহ) — ৳120
- ৳2,000 বা বেশি কিনলে ডেলিভারি ফ্রি
কুরিয়ার
আমরা Pathao-এর মাধ্যমে পাঠাই। কুরিয়ার সপ্তাহের ৭ দিনই চলে — শুক্রবার বা সরকারি ছুটিতেও ডেলিভারি বন্ধ থাকে না।
পেমেন্ট
ক্যাশ অন ডেলিভারি — ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে দেখে নিন, তারপর টাকা দিন। চাইলে bKash, Nagad বা কার্ডেও দিতে পারবেন।